ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সালাউদ্দিন-আশরাফুলকে রেখেই এগোচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমান কোচিং স্টাফে সন্তুষ্ট থাকায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিশেষায়িত ব্যাটিং কোচ
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ সময়
সালাউদ্দিন-আশরাফুলকে রেখেই এগোচ্ছে বিসিবি ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমান কোচিং স্টাফে সন্তুষ্ট থাকায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বিশেষায়িত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্বে রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


গত ৫ নভেম্বর সালাউদ্দিনের পদত্যাগের খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সেটি কার্যকর না করার সিদ্ধান্ত নেয় বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিককে বলেন, ‘আলোচনা হয়েছে। সালাউদ্দিন তার বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ আইসিসি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকছেন।


২০২৪ সালের নভেম্বরে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া সালাউদ্দিন এর আগে ২০০৬-২০১০ পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০১০-১১ মৌসুমে বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।


ফাহিম জানান, সামনে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড বর্তমান সেটআপে আস্থাশীল।


তিনি বলেন, ‘যারা এখন কাজ করছেন, তারা দায়িত্বে থাকবেন।


সবকিছু ঠিকঠাক চলছে, প্রয়োজনে নতুন কাউকে যোগ করা হতে পারে।’

সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ এবং টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর কোচিং স্টাফের কর্মদক্ষতা নিয়ে বিসিবির সন্তুষ্টি আরো বেড়েছে। এই সিরিজেই বিশেষায়িত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলও কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন ফাহিম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস