ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

উত্তরের হিমেল হাওয়ায় হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের তীব্রতা। প্রতিদিনই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ছবি : সংগৃহীত

উত্তরের হিমেল হাওয়ায় হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের তীব্রতা। প্রতিদিনই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ফলে জেলার সাধারণ ও নিম্ন আয়ের মানুষরা পড়ছেন চরম বিপাকে।


আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যেটি আজকে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।


সরেজমিনে দেখা যায়, দিনের বেলা সূর্যের আলো ও কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার সাথে সাথে হিমেল হওয়া অনুভূত হচ্ছে। রাত যখন গভীর হয় তখন ঘন কুয়াশার শিশিরবিন্দু পড়ছে। স্থায়ী থাকছে সকাল পর্যন্ত। আর এই শীত অনুভূত হওয়ার কারণে চরম বিপাকে পড়তে শুরু করেছেন জেলার খেটে খাওয়া মানুষ। সকালবেলা সময় মতো কাজে যেতে পারছেন না অনেকেই। বিশেষ করে, পাথর, চা ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা চরম বিপাকে পড়েছেন।


এছাড়া, শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও বয়স্করা।


আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের খুব কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এ জেলায় শীত মৌসুমে তীব্র ঠান্ডা অনুভূত হয়। উত্তর দিক থেকে হিমেল হাওয়া যখন জেলার উপর দিয়ে বয়ে যায় তখন এখানে তাপমাত্রার পারদ নামতে থাকে। গত এক সপ্তাহ ধরে এ জেলায় তাপমাত্রার ১১ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করছে।


এ বিষয়ে জেলা শহরের বাসিন্দা শাহাজাহান আলী বলেন, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেশী। দিন দিন শীত বাড়ছে। সকালের পর রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে আবারও শীত নামতে শুরু করে।


একই কথা বলেন বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথর শ্রমিক সজিনা বেগম। তিনি জানান, সকালে যখন কাজে আসি অনেক শীত করে। কাজে আসতেও দেরি হয়। আমরা গরীব মানুষ, কাজে না আসলে তো আমাদের জীবন চলে না। 


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস