ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন সৈকত

ইতিহাসের পাতায় ঠাঁই পেলেন এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে
  • আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন সৈকত ছবি : সংগৃহীত

ইতিহাসের পাতায় ঠাঁই পেলেন এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।  


ব্রিসবেনে আজ থেকে শুরু হওয়া দিবারাত্রির পিংক বল টেস্টে সৈকত অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন।


অন-ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও এবারের অ্যাশেজের পার্থ টেস্টে সৈকত টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন।


সেই ম্যাচে অবশ্য বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথকে ঘিরে এক বড় বিতর্ক সৃষ্টি হয়। ব্রেন্ডন ডগেটের বলে স্মিথকে আউট দেন টিভি আম্পায়ার সৈকত। মাঠের আম্পায়ার নিতিন মেনন প্রথমে 'নট আউট' ঘোষণা করেছিলেন। ডিআরএসে বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর স্নিকোমিটারের একটি স্পাইক দেখা যায়। সৈকত তা দেখে সিদ্ধান্ত বদলে আউট দেন স্মিথকে। এ সিদ্ধান্তে গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া শোনা যায়।


তবে সৈকত আইসিসির নিয়মের কোনো ব্যত্যয় ঘটাননি। পরিষ্কার প্রমাণ থাকলেই অন-ফিল্ড সিদ্ধান্ত বদলানো যায়। পার্থ টেস্ট শেষ করে সৈকত এবার ব্রিসবেনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন।


২০২৪ সালে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলের সদস্য হন সৈকত। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা