ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় ২ মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় দুই মাস ধরে বেতন-ভাতা তুলতে পারছেন না হাসপাতালে
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় ২ মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ ছবি : সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা না থাকায় দুই মাস ধরে বেতন-ভাতা তুলতে পারছেন না হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। এতে চরম দুর্দশায় পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১৩০ জন কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন। এর মধ্যে প্রথম শ্রেণির ১২ জন ও দ্বিতীয় শ্রেণির ৩২ জন কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮৬ জন কর্মচারী।


তারা গত অক্টোবর ও নভেম্বর মাসের কোনো ধরনের বেতন-ভাতা তুলতে পারেননি। এতে তারা চরম অর্থ সংকটে ভুগছেন। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) বদলির পর থেকে গত দুই মাস ধরে আমাদের সবার বেতন-ভাতা বন্ধ রয়েছে। ভারপ্রাপ্ত একজন দায়িত্বে থাকলেও তাকে ডিডিওশিপ (আয়ন-ব্যয়ন ক্ষমতা) না দেওয়ায় হয়নি।


এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান জানান, আমি বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছি। তবে আমাকে ডিডিওশিপ না দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন-ভাতা তুলতে পারছেন না। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।


ভোলা জেলা সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, লালমোহনে ইউএইচএফপিও পদায়ন না করায় এ সম্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এই সপ্তাহের মধ্যে সেখানে ইউএইচএফপিও পদায়ন করা না হলে আমিই ডিডিওশিপ এনে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ