ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়াকরণের
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়
১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

১৯ দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়াকরণের আবেদনও। বুধবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।


দেশটির জাতীয় ও জননিরাপত্তার উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক স্মারকে বিষয়টি জানানো হয়। 


যেসব দেশ আগে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল, তাদের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালিকায় রয়েছে আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, সুদান, ইরান, লিবিয়া, হাইতি, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া—সহ মোট ১৯টি দেশ। 


অন্যদিকে, আংশিক নিষেধাজ্ঞায় থাকা আরও কিছু দেশ—যেমন কিউবা, লাওস, সিয়েরা লিওন, তোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাকেও এই নতুন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।


এক সপ্তাহ আগে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেফতার করার পর দেশটিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়। হামলায় একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।


এরইমধ্যে সোমালিদের বিরুদ্ধে ট্রাম্পের ভাষ্যও বিতর্ক তৈরি করেছে। তিনি সাম্প্রতিক এক বক্তব্যে সোমালিদের 'গারবেজ' আখ্যা দিয়ে বলেন, 'আমরা তাদের আমাদের দেশে চাই না'। 


মিনেসোটার মিনিয়াপলিসে প্রায় ৮০ হাজার সোমালি বসবাস করেন। শহরের মেয়র জেকব ফ্রে জানিয়েছেন, সোমালিরা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং তাদের অধিকাংশই মার্কিন নাগরিক।


এদিকে, আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন নীতির কারণে ওথ সেরিমনি, সিটিজেনশিপ সাক্ষাৎকার ও স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউ—সব বাতিল হওয়ার রিপোর্ট পেয়েছে তারা।


ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে আশ্রয়প্রার্থী ঠেকানো থেকে শুরু করে অভ্যন্তরীণ অভিযান—সব জায়গায় কঠোরতা বাড়ানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ