ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল সেই যুবক গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টা-পাল্টি হামলা সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রধারী
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল সেই যুবক গ্রেফতার ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টা-পাল্টি হামলা সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রধারী যুবক তুষার হোসেনকে (২১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


সোমবার (১ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মতিন সাহেবের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তুষার ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া মহল্লার তাহের হোসেনের ছেলে।


সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের মাধ্যমে তুষারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিনুযায়ী ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর সাহাপুর চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় পাবনা-৪ এর জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল গণসংযোগে গেলে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অনুসারীদের সাথে হামলার ঘটনা ঘটে। হামলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় গত শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী থানায় পৃথক দু'টি মামলা দায়ের হয়।


বিএনপির পক্ষে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার ছেলে বাঁধন হাসান আলিম বাদী হয়ে পাবনা জেলা জামায়াতের আমির এবং পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি এবং অস্ত্র হাতে যুবক তুষার হোসেন কে ৬ নম্বর আসামী করে ৩২ জন জামায়াত নেতার নাম উল্লেখ মামলা দায়ের করেন। এছাড়া ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামক ব্যক্তিকে আসামি করা হয়।


অপর দিকে ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম বাদী হয়ে ৩৮ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধাকে। এছাড়া ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস