ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের

দক্ষতা বৃদ্ধি ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। মঙ্গলবার (২ ডিসেম্বর)
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
দক্ষতা বৃদ্ধি ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি: শিক্ষা উপদেষ্টা ছবি : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা খাতে পর্যাপ্ত সম্পদ ও জনবল নিশ্চিত করা গেলে মানসম্মত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। বার্ষিক দক্ষতা উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করলে দক্ষ জনবল তৈরির কাজ হয়ে যাবে।


এ সময় ভোকেশনাল ই-লার্নিং একশন প্লান বিস্তৃত করে হাজারো শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার সক্ষমতা তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক দক্ষতা উন্নয়ন প্রতিবেদন ২০২৫ প্রকাশ করা হয়। এ সময় বক্তারা দেশে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেন। তারা বলেন, বিদেশে দক্ষ জনবল পাঠানো গেলে অভিবাসন খাতকেও সমৃদ্ধ করার সুযোগ বাড়বে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার