ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫১ সময়
তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেটি দিতে প্রস্তুত মন্ত্রণালয়।


তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে।


এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়েও পরবর্তীতে জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা