ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

'হৃদরোগের চিকিৎসা যেন দেশেই হয়, সেজন্য কাজ করছে সরকার'

হৃদরোগের চিকিৎসায় যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
'হৃদরোগের চিকিৎসা যেন দেশেই হয়, সেজন্য কাজ করছে সরকার' ছবি : সংগৃহীত

হৃদরোগের চিকিৎসায় যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।  


মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধনে এসে এমনটাই জানান তিনি। 


সকালে হাসপাতালটিতে এসে হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধির লক্ষ্যে এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় ঘুরে ঘুরে দেখেন হাসপাতালটির অন্যান্য কার্যক্রমও। পরে যোগ দেন একটি আলোচনা সভায়। 


উপদেষ্টা নুর জাহান বেগম বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয়, সেজন্য কাজ করছে সরকার। দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।


আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এবং হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা