ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী বাসের সাথে একটি
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ১৫ ছবি : সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। 


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 


জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের উপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই একজনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।


প্রতাপ দাস নামের এক ব্যক্তি জানান, আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার সম্ভাবনা বেশি।


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একজনের মরদেহ আমরা উদ্ধার করি। এছাড়া হাসপাতালে আরও ২ জন মারা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস