ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

'তারেক রহমান এখনও ভোটার হননি তবে আবেদন সাপেক্ষে দিতে পারবেন ভোট'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
'তারেক রহমান এখনও ভোটার হননি তবে আবেদন সাপেক্ষে দিতে পারবেন ভোট' ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তবে আবেদন সাপেক্ষে এবং কমিশন চাইলে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি প্রার্থীও হতে পারবেন।


আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় কমিশন।


তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আমার জানা মতে তিনি এখনও ভোটার নন। এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। উত্তরে তিনি বলেন– পারবেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনিভাবে ইসির এই এখতিয়ার আছে বলেও উল্লেখ করেন ইসি সচিব।


আখতার আহমেদ জানান, নতুন এনআইডি কার্যক্রম চালু আছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তারাই ভোটার তালিকায় থাকবেন।


তিনি আরও জানান, প্রবাসীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর। বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি বলেও জানান ইসি সচিব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ