ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

তুরস্কের পর এবার লেবানন সফরে পোপ লিও

এবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে উত্তেজনার কেন্দ্রবিন্দু লেবাননে পৌঁছেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। সোমবার
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১০ সময়
তুরস্কের পর এবার লেবানন সফরে পোপ লিও ছবি : সংগৃহীত

এবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে উত্তেজনার কেন্দ্রবিন্দু লেবাননে পৌঁছেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। সোমবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। 


বৈরুতে পৌঁছালে রাষ্ট্রীয় অভ্যর্থনার সাথে সাথে জাকজমকপুর্ণভাবে স্বাগত জানায় সাধারণ জনগনও। ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় তাকে। ঝুম বৃষ্টির মাঝে বাদ্যের তালে নেচে, অভিনব উপায়ে পোপ লিওকে স্বাগত জানালেন লেবানিজরা।


এর আগে, ইস্তাম্বুলে ক্যাথলিক ও অর্থডক্স চার্চের সম্মিলিত গণ প্রার্থনায় অংশ নেন তিনি। সফরের অংশ হিসেবে ঘুরতে যান ঐতিহাসিক নীল মসজিদেও। এছাড়া বৈঠকে অংশ নেন দেশটির ধর্মীয় নেতাদের সাথে। রাজনৈতিক ইস্যুতে আলোচনায় বসে প্রেসিডেন্ট এরগোগান ও অন্যান্য নেতাকর্মীদের সাথে।


তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কথা বলেন পোপ। দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।


এছাড়াও, তুরস্ক সফরকালে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় পোপের ব্যাপক প্রশংসা করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ