ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মেহেরপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। আজ সোমবার
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
মেহেরপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান ছবি : সংগৃহীত

মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন। 


আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।


অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়। 


অভিযান পরিচালনা করেন, খুলনা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদফতরের ইন্সপেক্টর টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।


খুলনা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মেহেরপুর জেলায় ৮৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে জিগজ্যাগ ইটভাটা রয়েছে ৪০টি এবং বাকি ৪৫টি ফিক্সড চিমনির ইটভাটা। সরকারি নির্দেশনা রয়েছে, ড্রাম চিমনি বা ফিক্সড চিমনির ইটভাটাগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং পর্যায়ক্রমে অন্য সবগুলো অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো। এরই মধ্যে ১টি ইটভাটার সব কার্যক্রম বন্ধ এবং ইট ধ্বংস করা হয়েছে। আইন অমান্য করে যারা ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ