ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দুর্নীতি মামলা থেকে বাঁচতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিওবার্তায়
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
দুর্নীতি মামলা থেকে বাঁচতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ছবি : সংগৃহীত

চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিওবার্তায় তিনি বলেন, মামলার পুরো প্রক্রিয়া মোকাবেলায় প্রস্তুত ছিলেন তিনি। তবে জাতীয় স্বার্থে বদল করেছেন সিদ্ধান্ত।


প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন হারজগ। পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় বিচার চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।


দেশটির বিরোধী নেতাদের দাবি, ক্ষমা চাইতে হলে আগে তার দোষ স্বীকার করতে হবে নেতানিয়াহুকে। তার ক্ষমাপ্রার্থনার ঘটনায় ক্ষুব্ধ বহু ইসরায়েলি। রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় অনেকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ