ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেফতার

মুন্সিগঞ্জ শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৩০ নভেম্বর) বিকেলে টঙ্গীবাড়ী থানার যশলং
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেফতার ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 


রোববার (৩০ নভেম্বর) বিকেলে টঙ্গীবাড়ী থানার যশলং এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় এক প্রেস রিলিজে এ তথ্য জানায় র‍্যাব। 


গ্রেফতারকৃত মিল্টন মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ডাকাতি, বোমাবাজিসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে।


র‍্যাব-১১ জানায়, মিল্টন দীর্ঘদিন ধরে নিজ এলাকায় ক্যাডার বাহিনী নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। কখনো অস্ত্রের মহড়া, কখনো চাঁদাবাজি, কখনো বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল তার নিয়মিত কৌশল। গত ৩১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে তার বাড়ি থেকে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এসময় তার দুই সহযোগীকে আটক করা হয়। 


জিজ্ঞাসাবাদে তারা জানায়, চর এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মিল্টন মল্লিক দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি অস্ত্র মজুত করে রেখেছিল। আজ র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে টঙ্গীবাড়ী থেকে গ্রেফতার করে। পরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।


মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, সন্ধ্যায় র‍্যাব মিল্টনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমাদের রেকর্ডে তার বিরুদ্ধে ১৯টি মামলার তথ্য রয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি