ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার রায় আজ

গ্লোবাল ইসলামী ব্যাংকের (এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৫৮ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৫৮ সময়
পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার রায় আজ ছবি : সংগৃহীত
গ্লোবাল ইসলামী ব্যাংকের (এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় রোববার (৮ অক্টোবর) ঘোষণা করা হবে আজ (রোববার)।  

রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় ঘোষণা করবেন। এর মধ্যদিয়ে পি কে হালদারের বিরুদ্ধে করা ৫২ মামলার মধ্যে প্রথম মামলার রায় ঘোষণা করা হবে। বাকি ৫১ মামলা এখনো তদন্তাধীন।

গত কয়েকটি ধার্য তারিখে রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তি-তর্ক শুনানি হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে যুক্তিতর্কে। অন্যদিকে কারাগারে থাকা আসামিদের পক্ষে আইনজীবীরা তাঁদের বেকসুর খালাস দাবি করেন।

গত বছরের ২২ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৯৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গত বছরের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পি কে হালদার ছাড়া অন্য যাঁরা আসামি, তাঁরা হলেন পি কে হালদারের মা লীলাবতী হালদার, নিকটাত্মীয় পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অবন্তিকা বড়াল, শংখ ব্যাপারী, সুকুমার মৃধা অনিন্দিতা, অনন্য মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। 

মামলার এজাহারে বলা হয়, পি কে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। এ ছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার