ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।


এদিকে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন ইনু। জুলাই গণঅভ্যুত্থানকে সো-কলড বলেও আখ্যায়িত করেছেন। তবে তার এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে প্রসিকিউশন। একইসঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয়। এ নিয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে।


কুষ্টিয়ার ৬ জনকে হত্যার এ মামলায় জুলাই-আগস্টের আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়। এর আগে, গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। 


এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম–খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ। সকালে তাদের দুইজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।


এছাড়া চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ারও কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী না পেলে মামলাটি যুক্তিতর্কে উপস্থাপনের দিকে এগোবে বলে জানায় প্রসিকিউশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা