ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

টঙ্গীতে আতঙ্কে অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকার হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় দুপুরের খাবারের পর ভয় ও আতঙ্কে অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
টঙ্গীতে আতঙ্কে অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকার হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় দুপুরের খাবারের পর ভয় ও আতঙ্কে অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ হয়ে পড়েছেন।


শনিবার (২৯ নভেম্বর) তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর অসুস্থ অন্তত ২০ জনকে কামারপাড়া ইস্ট-ওয়েস্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


সিসিএল-৩ কারখানার শ্রমিকরা জানান, সকালে কারখানায় লুৎফর রহমান নামে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হঠাৎ অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান।


এসময় শ্রমিকরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লুৎফর দুপুরে মারা যান।


এখবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সুইং ফ্লোরে কর্মরত অন্তত অর্ধশতাধিক শ্রমিক ভয়ে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে অন্তত ২০জনকে কামারপাড়া এলাকার ইস্ট-ওয়েস্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসাশেষে ছেড়ে দেওয়া হয়েছে।


এ ব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আতঙ্ক থেকে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।ঘটনার পর আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।  


এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমানা হক জানান, কারখানার শ্রমিকরা প্যানিক এটাকের কারণে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ