ঢাকা | |

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এসময় বেশ
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক ছবি : সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গট্টি ইউনিয়নের গ্রাম্য মাতুব্বর নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল, সরকি, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করা হয় বলে জানান এলাকাবাসী।

 

সালথা থানার এসআই মারুফ হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার