ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ইউটিউবে মুক্তি পেলো জোভান-পায়েল অভিনীত ডার্ক কমেডি থ্রিলার 'টাকা'

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে— এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৭ সময়
ইউটিউবে মুক্তি পেলো জোভান-পায়েল অভিনীত ডার্ক কমেডি থ্রিলার 'টাকা' ছবি : সংগৃহীত

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে— এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে ইউটিউবে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানলে নাটকটি দেখা যায়।


তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে।


নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।


চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।


নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক হিসেবে রয়েছেন নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন উদয় চৌধুরী। ইতোমধ্যে দর্শকদের মধ্যে নাটকটি ঘিরে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস