ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আসিফ-মাহফুজের পাশাপাশি ভোটের লড়াইয়ে দেখা যেতে পারে অন্য উপদেষ্টাদেরও

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া— এমন ঘোষণা আগেই দিয়েছেন তিনি।
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
আসিফ-মাহফুজের পাশাপাশি ভোটের লড়াইয়ে দেখা যেতে পারে অন্য উপদেষ্টাদেরও ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া— এমন ঘোষণা আগেই দিয়েছেন তিনি। তবে এবার জানালেন বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্য উপদেষ্টাদেরও দেখা যেতে পারে ভোটের মাঠের লড়াইয়ে। তবে কোন দল বা নির্বাচনী আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ, সেটি এখনও পরিস্কার করেননি তিনি।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অনলাইনে উপজেলা ভিত্তিক পাবলিক লাইব্রেরী উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।


আসিফ মাহমুদ বলেন, ছাত্র উপদেষ্টার পাশাপাশি সরকারে থাকা আরও কেউ কেউ নির্বাচন করবেন,  এরকম আলোচনাও আছে। এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।


তবে নির্বাচন পূর্ববর্তী সময়েই সরকারি দায়িত্ব থেকে ইস্তফা দেয়া প্রয়োজন বলেও মনে করেন আসিফ। তিনি বলেন, এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। সে নীতিগত জায়গা থেকে মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক তাদের নির্বাচনী কার্যক্রমে প্রবেশের আগেই পদত্যাগ করা প্রয়োজন। আমিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। বাকি বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার প্রেক্ষিতে জানাতে পারবো।


তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তারিখ, তফসিল কোনোকিছুই চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আস্তে ধীরে এসব প্রকাশ করা হবে। রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো।


এসময় ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অবশ্যই কারও অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে। দুদক কিছু পেলে সেটা জানাতে পারে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।


তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য এটি একটি ছোট উদ্যোগ। প্রায় ৫ মাসের মধ্যে বিস্তৃত এ প্রকল্প সম্পন্ন হয়েছে। ভালো বই সঠিক পথ দেখায়। শিক্ষিত, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে লাইব্রেরিগুলো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। বাকি সব উপজেলায় এক বছরের মধ্যে এমন লাইব্রেরি হবে।


এর আগে, ১১টি জেলার ৪৪টি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পাবলিক লাইব্ররির উদ্বোধন করেন উপদেষ্টা। একেকটির নির্মাণ ব্যয় ৫৩ লাখ টাকা, মোট ব্যয় ২৩ কোটি ৩২ টাকা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা