ঢাকা | |
সংবাদ শিরোনাম :

অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ

রাজধানীতে অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী।বুধবার (২৬
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪ সময়
অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ ছবি : সংগৃহীত

রাজধানীতে অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী।


বুধবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর সানারপাড়, ডেমরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। 


সেনাবাহিনী জানায়, অভিযানে মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার হয়েছে। কারখানাটিতে এসব নকল পণ্য বিদেশি কোম্পানির নামে মোড়কজাত ও বাজারজাত করা হতো।


এ সময়, প্রায় ৮ লাখ টাকার পণ্যসহ কারখানার ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের ডেমরা থানায় হস্তান্তর করা হয় বলেও জানায় সেনাবাহিনী। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ