ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

দেশে ফিরলেন ভারতে উদ্ধার হওয়া ৪ বাংলাদেশি তরুণী

দালালের খপ্পরে পড়ে চার তরুণী সীমান্ত পেরিয়ে পাড়ি জমায় ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে। সেখানে আসাম পুলিশের হাতে
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৯ সময়
দেশে ফিরলেন ভারতে উদ্ধার হওয়া ৪ বাংলাদেশি তরুণী ছবি : সংগৃহীত

দালালের খপ্পরে পড়ে চার তরুণী সীমান্ত পেরিয়ে পাড়ি জমায় ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে। সেখানে আসাম পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদেরকে কুড়িগ্রামের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে হস্তান্তর করে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ)।


বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রামের কচাকাটা থানার পূর্বকেদার সীমান্তের মেইন পিলার ১০১৫ এর সাব পিলার ১৪ এস এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কেদার কোম্পানি সদরের হাবিলদার শাহজাহান আলী এবং বিএসএফের পক্ষে নেত্রিত্ব দেন রুস্তম ক্যাম্পের ইন্সপেক্টর ধিরেন্দ্র কুমার।


ওই চার যুবতী হলো— পাবনা সদর থানার মালিগাছা গ্রামের আব্দুল আউয়াল মিয়ার মেয়ের আঁখি খাতুন (২০), ব্রাহ্মণবাড়িয়ার মিরপুর থানার বাঞ্চারামপুর গ্রামের হাবিব মিয়ার মেয়ে আদিবা আকতার (২৩),নেত্রকোনার দূর্গাপুর থানার বাওয়ই পাড়ার নাছির উদ্দিনের মেয়ে শিরিনা আকতার (২৬), শরিয়তপুরের নড়িয়া থানার লুংসিং গ্রামের হিরু সরদারের মেয়ে তাসমিয়া আকতার (১৮)। 


ওই চার তরুণী ঢাকার বাড্ডা থানার নতুন বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের তিনজন একটি বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টেসে কাজ করতেন।


আঁখি আকতার জানান, তাদের পূর্বপরিচিত জান্নাত নামের এক নারীর প্রলোভনে তারা কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর সিলেটের জাফলং সীমান্ত পার হন। সীমান্তের ওপারে তাদের জন্য একটি প্রাইভেট কার অপেক্ষা করছিল। সেই কারে উঠে তারা আসামের রাজধানী গুয়াহাটি পৌঁছান। ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে। তিনি আরও জানান, আমরা উন্নত জীবন আর ভালো কাজের লোভে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলাম। 


কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন এর কেদার কোম্পানির হাবিলদার শাহজাহান আলী জানান, পতাকা বৈঠকের মাধ্যমে চার যুবতীকে বিজিবির জিম্মায় নেয়া হয়। পরে সন্ধ্যায় তাদেরকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।


কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, অভিভাবকদের খবর দেয়া হয়েছে। চার যুবতীকে তাদের অভিভাবকদের কাছে দেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস