ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

দেশের ১৬৬টি উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) পৃথক পৃথক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ছবি : সংগৃহীত

দেশের ১৬৬টি উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনওদের নিয়োগ দেয়া হয়।


নতুন ইউএনও পাওয়া ১৬৬ উপজেলার মধ্যে ঢাকার ও চট্টগ্রাম বিভাগের ২৯টি করে উপজেলা, রংপুরের ২৪টি, খুলনা বিভাগের ২১টি, বরিশালের ২১টি, ময়মনসিংহের ১৫টি, সিলেটের ১৪টি ও রাজশাহী বিভাগের ১৩টি উপজেলা রয়েছে।


বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ১৬৬টি কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা করা হলো পাশাপাশি তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ এর সেকশন ১৪৪ এর ক্ষমতা দেয়া হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


প্রসঙ্গত, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদল করছে অন্তর্বর্তী সরকার। চলতি মাসের প্রথম দিকে ২৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। এরপর আজ বুধবার ৬৪টি জেলায় পুলিশ সুপার নিয়োগ দেয় সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা