ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

বাউলদের ওপর হামলাকারী উগ্র ধর্মান্ধ: মির্জা ফখরুল

বাউল শিল্পীদের ওপর হামলাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, বিকাল ৬:২ সময়
বাউলদের ওপর হামলাকারী উগ্র ধর্মান্ধ: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

বাউল শিল্পীদের ওপর হামলাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নিন্দা জানান।


মির্জা ফখরুল বলেন, বাউলরা বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারা মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ান। তাদের ওপরে হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করি। এটা সঠিক নয়। এ ধরনের হিংসার পথ বেছে নেয়া কারও জন্য কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।


কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমার বাসায় যে মহিলা রান্না করে, তার বাড়িও পুড়ে একদম শেষ হয়ে গেছে।


এই ঘটনাকে দরিদ্র মানুষের জন্য চরম আঘাত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের কাছে দাবি করবো তাদের যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে।


প্রসঙ্গত, বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলার ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এ হামলার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রীতির ঐক্য-ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। এসময় সেখানে তৌহিদী জনতা পরিচয়ে হামলা চালানো হয়। বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের। পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদী জনতা।


তারা বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেয়া হবে না। এদিকে, হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এর আগে, মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। দেশজুড়ে বাউলদের ওপর হামলা-নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ