ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

১৮ মিলিয়নে পেলের ব্র্যান্ড কিনল নেইমারের কোম্পানি

ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের নামবাহী ব্র্যান্ড এখন আনুষ্ঠানিকভাবে নেইমার সান্তোস জুনিয়রের মালিকানায়। নেইমারের বাবার প্রতিষ্ঠান এনআর স্পোর্টস মঙ্গলবার
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
১৮ মিলিয়নে পেলের ব্র্যান্ড কিনল নেইমারের কোম্পানি ছবি : সংগৃহীত

ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের নামবাহী ব্র্যান্ড এখন আনুষ্ঠানিকভাবে নেইমার সান্তোস জুনিয়রের মালিকানায়। নেইমারের বাবার প্রতিষ্ঠান এনআর স্পোর্টস মঙ্গলবার জানায়, তারা যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্ট ১০ থেকে পেলের ব্র্যান্ড ব্যবহারের অধিকার কিনে নিয়েছে।


সান্তোস শহরের পেলে মিউজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এনআর স্পোর্টসের প্রধান নেইমার সান্তোস সিনিয়র বলেন, ‘এই মাইলফলকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত। এটি একটি অত্যন্ত শক্তিশালী ব্র্যান্ড।


আমরা এর পরিচিতি আরও শক্তিশালী করতে চাই এবং বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।’

লেনদেনের শর্তাবলি গোপন রাখা হয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্পোর্ট ১০-এর সঙ্গে করা চুক্তির কারণে। তবে ব্রাজিলীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটির মূল্য প্রায় ১৮ মিলিয়ন ডলার।


ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন পেলে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০—তিনটি বিশ্বকাপেই ব্রাজিলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন।


২০২২ সালের ডিসেম্বরে এই কিংবদন্তি মৃত্যুবরণ করলেও, তার মেয়ে ফ্লাভিয়া ব্র্যান্ড হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এ ব্র্যান্ড শুধু একটি নাম নয়, এটি ভালোবাসা, মানবতা ও আত্মার প্রতীক। বাবার উত্তরাধিকার নতুনভাবে ফিরে আসায় আমি গর্বিত।’


এনআর স্পোর্টস এক বিবৃতিতে এ অধিগ্রহণকে ‘ব্রাজিলের ইতিহাসের অন্যতম বড় ক্রীড়া প্রতীকের পুনরুদ্ধার’ বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, পেলের উত্তরাধিকারকে বিশ্বব্যাপী আরো শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি কাজ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার