ঢাকা | |

দলীয় বিবেচনায় ব্যাংক বীমা দেয়া হলে সেই অর্থনীতি টিকবে না: আমীর খসরু

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে দেশে লুটপাটের মহোৎসব চলেছে। দলীয় বিবেচনায় ব্যাংক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
দলীয় বিবেচনায় ব্যাংক বীমা দেয়া হলে সেই অর্থনীতি টিকবে না: আমীর খসরু ছবি : সংগৃহীত

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে দেশে লুটপাটের মহোৎসব চলেছে। দলীয় বিবেচনায় ব্যাংক বীমা দেয়া হলে, সেই অর্থনীতি টিকে থাকতে পারে না।


বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


আমীর খসরু বলেন, ২০ এর অধিক বীমা কোম্পানি টাকা দিতে পারছে না। অথচ গ্রাহক তার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে। দুর্নীতি-লুটপাটের কারণে বীমার টাকা ফেরত না পেয়ে পরিবারগুলোর অবস্থা দুর্বিষহ।


এসময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বীমা ও ব্যাংক খাতে লুটপাট চলতে দেয়া হবে না। আনা হবে বড় ধরনের সংস্কার। আগামীর বাংলাদেশ গড়তে হলে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল