ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে বলে মন্তব্য করেন তিনি।


বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, নানা রোগ, শোক, নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে।


তিনি আরও বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।


খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।


আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়। সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে—সেই প্রত্যাশার কথাও জানান রিজভী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ