ঙ্গাইলের সখিপুরে উপজেলা বিএনপির দলীয় কোন্দলে গত দুই দিনে পদত্যাগ করেছেন দুই শতাধিক নেতাকর্মী। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত পদত্যাগ করেন তারা।
পদত্যাগ করা নেতারা জানান, গত ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছেন সখিপুর উপজেলা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সংগঠনকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন তিনি।
এদিকে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই পদত্যাগ করেছে। ধানের শীষের জয় নিশ্চিতে তৃণমূল এখন আরও বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেন তিনি। কিছু নেতাকর্মীর পদত্যাগ দলে প্রভাব ফেলবে না বলে জানান তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, কিছু অপতৎপর মহল দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তারা কোনোভাবেই সফল হবে না। ধানের শীষের প্রার্থী তৃণমূলের সমর্থন নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হবেন। বিএনপি এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন