ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় শীর্ষ কূটনীতিক পাঠাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪৮ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৪৮ সময়
যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় শীর্ষ কূটনীতিক পাঠাচ্ছেন ট্রাম্প ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প। বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 


দু'দিন আগেই, জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কূটনীতিকদের মধ্যে শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকের পর মঙ্গলবার (২৫ নভেম্বর) কূটনৈতিক কার্যক্রম তীব্রতর হয়। 




তবে, যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্প প্রস্তাবে কিয়েভকে ভূখণ্ড হস্তান্তর, সামরিক সীমাবদ্ধতা এবং ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে বলা হয়েছিল। পরিকল্পনাটি রাশিয়ার ইচ্ছামতো হয়েছে বলে অভিযোগ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনেস্কি। তবে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রাথমিক পরিকল্পনার 'মূল বিষয়গুলো'-র প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউক্রেন।  


ইউক্রেনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর মুখ খুলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 


যুদ্ধ বন্ধে অনেক সহায়তার পরও যুক্তরাষ্ট্রের প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন। ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় যখন আলোচনায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা—তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের প্রতি এভাবে ক্ষোভ ঝাড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  


হোয়াইট হাউসে ট্রাম্প স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধ সমাধান 'সহজ নয়', তবে তিনি বলেছেন, 'আমরা চুক্তি বাস্তবায়নের খুব কাছাকাছি আছি।' 


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ