ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ

প্রতিপক্ষ আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে শনিবার (৭ অক্টোবর) বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৪২ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৪২ সময়
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ ছবি : অনলাইন
প্রতিপক্ষ আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে শনিবার (৭ অক্টোবর) বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে। ভারতের ধর্মশালার মাঠে এর আগে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও খেলেনি আফগানিস্তান। তবে এই মাঠে ওয়ানডেতে দুই দলেরই অভিষেক আজ।

টাইগারদের ওপেনিংয়ে কোন দুই ব্যাটার থাকবেন এমন প্রশ্নে গতকাল সংবাদ সম্মেলনে হাথুরু বলেছিলেন, আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে, তখন কারা উদ্বোধনী ব্যাটিং করবে সিদ্ধান্ত নেবো।

সেক্ষেত্রে স্পষ্ট করেই বলা যাচ্ছে না ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসই খেলবেন। ধারণা করা হচ্ছে, লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। পাঁচে তাওহীদ হৃদয়। ছয়ে মুশফিকুর রহিম, সাতে মাহমুদউল্লাহ রিয়াদ ও আটে শেখ মেহেদী। এরপর যথাক্রমে তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। 

এর আগে ওয়ানডেতে ১৫ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে বাংলাদেশের ৯টি জয়ের বিপরীতে রশিদ-মুজিবদের জয় ৬ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে দুই দলই দারুণ ফর্মের জানান দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে উভয় দলই জিতেছে দাপট দেখিয়ে। শক্তির জায়গাতেও প্রায় কাছাকাছি সাকিব-রশিদরা। রয়েছে স্পিন-পেসের শক্তিশালী কম্বিনেশন। সব ছাপিয়ে দিনটা নিজেদের করে নিতে বাংলাদেশকে পারফর্ম করতে দলবদ্ধ হয়ে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ