ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘর: ফায়ার সার্ভিস

পাঁচ ঘণ্টা পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ১৯টি ইউনিট মিলে মঙ্গলবার (২৫
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘর: ফায়ার সার্ভিস ছবি : সংগৃহীত

পাঁচ ঘণ্টা পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ১৯টি ইউনিট মিলে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটি।


এ বিষয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্সের লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাই। প্রথমে ৩টি ইউনিট যায়, পরে একে একে মোট ১৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।


তিনি বলেন, বস্তির রাস্তা খুব সরু আর ভিড় থাকায় আমাদের ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।


তিনি আরও বলেন, কড়াইলের আগুনে প্রায় ১৫০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের উৎস কী তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা