ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে চায় কমিশন: সিইসি

পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে চায় কমিশন: সিইসি ছবি : সংগৃহীত

পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 


মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশিয় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে চলা সংলাপে এমন মন্তব্য করেন তিনি।


সিইসি বলেন, এই নির্বাচনে আমাদের একটি অফিশিয়াল মেকানিজম থাকবে। তারপরও পর্যবেক্ষকদের চোখ দিয়ে এই নির্বাচনটিকে দেখতে চাই। যারা নতুন পর্যবেক্ষক আছেন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ দেবেন তাদের লোকবলকে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আপনাদের সংস্থার সুনাম ক্ষুন্ন হবে। 


তিনি আরও বলেন, জাতিকে একটি সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অতীতের ভুল-ভ্রান্তি ভুলে, সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতা লাগবে ভালো নির্বাচনের জন্য। 


পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা উল্লেখ করে বলেন, পর্যবেক্ষকদের রিপোর্টিং হবে স্মার্ট রিপোর্টিং। এটি যেন বাস্তবতার নিরীখে করা হয়। আপনাদের লোকবলের দায়িত্ব হবে নির্বাচন পর্যবেক্ষণ করা। তারা নিজ হাতে কোনো পদক্ষেপ নেবে না।


এ সময়, আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশীরা খুব বেশি রাজনীতি সচেতন। যারা পর্যবেক্ষণ করবেন তারা রাজনীতিতে জড়িয়ে পড়লে সব ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। যাদের নিয়োগ দেবেন তারা কোনো রাজনীতির সাথে জড়িত আছে কি না সেটা অবশ্যই চেক করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা