ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যময়তার ধারক সত্যজিৎ রায় শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না: নজরুল ইসলাম টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার

সিলেটের গোয়াইনঘাটে পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

সিলেটের দুইটি ডিআই পিকআপ গাড়ি ভর্তি ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর)
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫ সময়
সিলেটের গোয়াইনঘাটে পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২ ছবি : সংগৃহীত
সিলেটের দুইটি ডিআই পিকআপ গাড়ি ভর্তি ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) ভোর ৬টার সময় গোয়াইনঘাট টু সারিঘাট সড়কে লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া ব্রীজের পশ্চিমে চেকপোস্টে গাড়ি তল্লাশি চালানো হয়। এ সময় ২টি ডিআই পিকআপ থেকে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৬ টায় গোয়াইনঘাট থানার এসআই জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট টু সারিঘাট সড়কে লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া ব্রীজের পশ্চিমে চেকপোস্টে গাড়ি তল্লাশি চালায়। এ সময় ২ টি ডিআই পিকআপ থেকে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক মো. দারা মিয়া ও সাহেল আহম্মদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজন আসামিসহ তাদের সহযোগী পলাতক আরো ৪ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।

আসামিরা হলেন উপজেলার গোয়াইন গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. দারা মিয়া (২৬)। জৈন্তাপুর উপজেলার হেমু মাঝেরটুল গ্রামের নুরুল আবেদীনের ছেলে মো. সাহেল আহম্মদ (২০)। এ ছাড়াও তাদের সহযোগী আরো ৪ জনকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, এসআই জাকিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে তল্লাশিকালে দুটি ডিআই পিকআপ ও ভারতীয় ৯৯ বস্তা চিনি আটক পূর্বক জব্দ করে। এ সময় ভারতীয় চিনি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুইজনসহ এদের সহযোগী আরো ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি মো. দারা মিয়া ও সাহেল আহম্মদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ