ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

সরকারি আলিয়া মাদরাসায় গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ‌নিবার (২২ নভেম্বর) রাত ১০টা থেকে
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
সরকারি আলিয়া মাদরাসায় গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ছবি : সংগৃহীত

রাজধানীর বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ‌নিবার (২২ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় চলে উত্তেজনা। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা হয় সেনাবাহিনী।


শিক্ষার্থীরা জানায়, মাদরাসা সংলগ্ন অস্থায়ী আদালতের বিভিন্ন মালামাল হলে নিয়ে আসা এবং মাদরাসা ক্যান্টিন বন্ধকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে বলে। মালামাল বিক্রির ঘটনায় ছাত্রলীগের সদস্যরা জড়িত বলে অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের।


এ ঘটনায় আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। হলে অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক শিক্ষার্থী এমন অভিযোগও জানিয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা