ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ফের আইসিসি ইভেন্টে মুখোমুখি ভারত-পাকিস্তান!

পেহেলগামে ভারত-পাকিস্তান সংঘাতের পর এশিয়া কাপে অনেক তামাশারা জন্ম দিয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত থাকলেও,
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
ফের আইসিসি ইভেন্টে মুখোমুখি ভারত-পাকিস্তান! ছবি : সংগৃহীত

পেহেলগামে ভারত-পাকিস্তান সংঘাতের পর এশিয়া কাপে অনেক তামাশারা জন্ম দিয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত থাকলেও, দলটির খেলোয়াড়দের সাথে হাত মেলায়নি ইন ব্লু'রা।


শুধু তাই নয়, এশিয়া কাপের ট্রফি জেতার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতেও অস্বীকৃতি জানায় ভারত। সেই ট্রফি নিয়ে নাটকীয়তা চলছে এখনও।


এমন পরিস্থিতে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান, এমনই দাবি ভারতীয় গণমাধ্যমে। অনানুষ্ঠানিক সোর্স উল্লেখ করে তারা বলছে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের একই গ্রুপে ফের এই দুই দলকে রাখতে যাচ্ছে আইসিসি। গুঞ্জন রয়েছে গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে রাখা হবে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডসকে।


আগামী বছরের ৮ ফেব্রুয়ারি ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের হোস্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। গুঞ্জন সত্যি হলে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।


পাকিস্তানের সাথে নাকি খেলতে চায় না ভারতীয়রা— এমন দাবি করেই আসছে দেশটির গণমাধ্যাম। আইসিসির প্রধান জয় শাহ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ'র ছেলে। আইসিসি যে নিয়ন্ত্রণ করে ভারতীয়রা সেটাতো ওপেন সিক্রেট। তাহলে ফের কেন একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত-পাকিস্তান? উত্তরটাও সবার জানা, টিভি রাইটসের অর্থের ঝনঝনানি।


এখন প্রশ্ন উঠতেই পারে— তবে কি পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত না মেলানো আর ট্রফি না নেয়া শুধুই লোক দেখানো?

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ