ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

গণতন্ত্র বিরোধীরা ভোট পেছাতে ষড়যন্ত্র করছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল অগণতান্ত্রিক ভাবে জোর করে দাবি আদায় করতে
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪১ সময়
গণতন্ত্র বিরোধীরা ভোট পেছাতে ষড়যন্ত্র করছে: আমীর খসরু ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল অগণতান্ত্রিক ভাবে জোর করে দাবি আদায় করতে চাচ্ছে। তারা আগামী নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র করছে। তবে দেশের সাধারণ জনগণ তা মেনে নেবে না।


শনিবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


আমীর খসরু বলেন, গণতন্ত্রের সংগ্রাম এখনও শেষ হয়নি। এটি রক্ষায় দলগুলোকে নির্বাচনী যুদ্ধে জিততে হবে। তা না হলে বাংলাদেশ হেরে যাবে। গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনও অনেক কিছু সহ্য করে যাচ্ছে। আগামী নির্বাচনে অনেক বেশি মহিলাদের সম্পৃক্ত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না। আমাদের সহনশীল রাজনীতি করতে হবে। অন্যের মতামত প্রতি সম্মান দেখাতে হবে। দ্বিমত পোষণ করেও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা