ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বালু-সিমেন্ট ছাড়াই ছিল ভবনটির ছাদের রেলিং, রাজউক চেয়ারম্যানের ক্ষোভ

গতকালকের ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী মারা যান। দুর্ঘটনার পর
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৮ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৮ সময়
বালু-সিমেন্ট ছাড়াই ছিল ভবনটির ছাদের রেলিং, রাজউক চেয়ারম্যানের ক্ষোভ ছবি : সংগৃহীত

গতকালকের ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী মারা যান। দুর্ঘটনার পর আজ শনিবার (২২ নভেম্বর) সেই ভবন পরিদর্শনে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও তার দল।


সরেজমিনে গিয়ে দেখতে পান, কোনো ধরনের বালু-সিমেন্ট ছাড়াই রেলিংটি ভবনের ছাদে তৈরি করা হয়। যেকারণে ভূমিকম্পের ঝাঁকুনিতে সেটা ভেঙে পড়ে। তবে ওই ঘটনার পর থেকে বাসা মালিকের তিন ভাই পলাতক রয়েছেন।


এসময় রাজউক চেয়ারম্যান ভবনটির মালিকের প্রতিনিধি হয়ে উপস্থিত হওয়া নারীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কষ্ট লাগতেছে না, এটা ভেঙে তিনজন মারা গেল। আপনারা এমন একটা জিনিস বানাইয়া রাখছেন, এখানে কোনো বালু-সিমেন্ট নেই।


তিনজনের মৃত্যুর ঘটনার জন্য বাসা মালিককে দায়ী করে তিনি বলেন, আপনাদের জন্য মারা গেলো, এর জন্য আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।


ভবনটির নকশা প্রসঙ্গে তিনি আরও বলেন, আপনি আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে চাইছেন। যদি এই সময়ে না পারেন তাহলে বিল্ডিং সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন রাজউক চেয়ারম্যান।


প্রসঙ্গত, ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তার ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা