ঢাকা | |

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। যার মাধ্যমে গণতন্ত্রের পুণঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: ইসি সানাউল্লাহ ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। যার মাধ্যমে গণতন্ত্রের পুণঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।


শনিবার (২২ নভেম্বর) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় একথা বলেন তিনি। জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।


এছাড়াও রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা