ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

পাকিস্তানে গ্লু তৈরির কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত

পাকিস্তানে আঠা তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
পাকিস্তানে গ্লু তৈরির কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত ছবি : সংগৃহীত

পাকিস্তানে আঠা তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। এছাড়া বিস্ফোরণের প্রভাবে আশপাশের বাড়িতে আগুন লেগে অনেকে হতাহত হন।


নিহতদের মধ্যে বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। এদের মধ্যে ছয়জনই শিশু।


শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পাঞ্জাব প্রদেশের লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিস্ফোরণের পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর পর মালিক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে এটির প্রভাবে ফ্যাক্টরিসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এরমধ্যে তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।


বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে অনেককে টেনে বের করতে দেখা গেছে উদ্ধারকারীদের। যে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা