ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈচিত্র্যময়তার ধারক সত্যজিৎ রায় শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না: নজরুল ইসলাম টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবে বাংলাদেশিরা

বাংলাদেশিদের ভিসা ছাড়াই ওমরাহ পালন করার সুযোগ দিচ্ছে পারবে বলে জানিয়েছে সৌদি আরব। তবে এ ক্ষেত্রে সাউদিয়া এয়ারলাইনসে
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৩, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৩, সকাল ৯:৩২ সময়
ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবে বাংলাদেশিরা ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের ভিসা ছাড়াই ওমরাহ পালন করার সুযোগ দিচ্ছে পারবে বলে জানিয়েছে সৌদি আরব। তবে এ ক্ষেত্রে সাউদিয়া এয়ারলাইনসে ট্রানজিটের যাত্রী হতে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সেদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদি অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালন করা যাবে। এ ছাড়া কোনো এজেন্সি ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।

এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। তিনি সফরে এলে, সেটা হবে ঐতিহাসিক ঘটনা।

এতে আরও বক্তব্য রাখেন কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি। ইবসার কর্মসূচির আওতায় ঢাকা জেলার ৫০টি প্রকল্পের ৫০টি স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীকে চক্ষুসেবা দেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ