ঢাকা | |

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নাহিদ ইসলামের

রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ নাহিদ ইসলামের ছবি : সংগৃহীত

রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


শুক্রবার বিকালে সেনাকুঞ্জে তাদের মধ্যে এ সৌজন্য বিনিময় হয়। এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। প্রায় আধঘণ্টা পর সেনাকুঞ্জে পৌঁছান তিনি। 


এ সময় তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ও ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার সঙ্গে ছিলেন।


এছাড়াও সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ যোগ দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা