ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেব্রুয়ারির আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চাই: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। তাই এর আগেই আমন সংগ্রহ
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫০ সময়
ফেব্রুয়ারির আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চাই: খাদ্য উপদেষ্টা ছবি : সংগৃহীত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। তাই এর আগেই আমন সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


খাদ্য উপদেষ্টা বলেন, বোরোতে রেকর্ড পরিমাণ সংগ্রহ হয়েছে। তবে সবকিছু হিসেব করে ধান উৎপাদনে কিছু পরিমাণ ঘাটতি থাকে। যার কারণে আমদানি করতে হয়। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।


তিনি আরও বলেন, আমন ধান বেশি পরিমাণে কেনা হবে। আগে সংগ্রহের ক্ষেত্রে ধান চালের মধ্যে আনুপাতিক হারে ব্যবধান থাকতো। এবার তা হবে না। এটি কৃষকদের উৎসাহিত করছে। এ সময় খাদ্য বান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী ৫০ থকে ৫৫ লাখ উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি।


এদিকে, আজ থেকে আমন সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা সাত লাখ টন। এর মধ্যে ৬ লাখ টন সিদ্ধ চাল, পঞ্চাশ হাজার টন ধান ও পঞ্চাশ হাজার টন আঁতব চাল। প্রতি কেজি ধান ৩৯ টাকা, সিদ্ধ চাল ৫০ টাকা ও আতপ চাল ৪৯ টাকা দরে কিনবে সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ