ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন। আর এ বছরের প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কে
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৫ সময়
মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন। আর এ বছরের প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কে ঘেরা। বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে এবার তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এর জেরে প্রধান বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন দু’জন বিচারক।


আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। তার আগে প্রতিযোগীরা ব্যস্ত বিভিন্ন সেশনে অংশ নিতে। ঠিক এই সময়েই অফিসিয়াল জুরি সদস্য লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।


মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হারফুশ দাবি করেন, হঠাৎ করে গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না। তার অভিযোগ, এই গোপন প্যানেল এমন কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত—যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।


হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন।


এর আগে আরও একটি বিতর্কে জড়ায় এবারের মিস ইউনিভার্স আয়োজন। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয় বিশ্বজুড়ে।


সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে বেশ সাড়া ফেলছেন। জনপ্রিয়তার ভোটে তিনি শীর্ষে পৌঁছে যাওয়ার একদম কাছাকাছি। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে ভোট দেওয়া যাবে বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা