ঢাকা | |

দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে মিলিতাও, ফিরতে পারেন সিটির বিপক্ষে ম্যাচে

রিয়াল মাদ্রিদ শিবিরে আবারও হানা দিয়েছে ইনজুরি। এবার পেশির চোটে ২ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন দলের
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে মিলিতাও, ফিরতে পারেন সিটির বিপক্ষে ম্যাচে ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ শিবিরে আবারও হানা দিয়েছে ইনজুরি। এবার পেশির চোটে ২ সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেলেন দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও।


লিলে গত মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিলের ১-১ ড্র প্রীতি ম্যাচের ৫৮তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মিলিতাও। পরীক্ষা-নিরীক্ষার পর ডান পায়ের পেশিতে চোট ধরা পড়ে ২৭ বছর বয়সী এই ফুটবলারের।


স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্রমতে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। রিয়ালের পরের চার ম্যাচে মিলিতাওয়ের সার্ভিস পাবে না স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।


তবে আগামী ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আলোনসো শিষ্যদের। এর আগে মিলিতাও সেরে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা