ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।



এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মি. ক্রিশ্চিয়ান বেক। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।  বৈঠকে দুই পক্ষের মধ্যে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়াও দেশের মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও খোলামেলা মতবিনিময় হয়।


বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।


উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশা প্রকাশ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ