ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:০ সময়
ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি বিএনপির ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ দাবি জানান।


তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এ সময় ইসির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমিশনকে শক্ত অবস্থানে থাকতে হবে। যতটুক লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলে রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে।


তিনি আরও বলেন, নিয়মনীতি মেনে নির্বাচন করা রাজনৈতিক দলের প্রার্থীদের করণীয়। আচরণবিধির প্রতিপালন করতেই হবে। এ নিয়ে দ্বিমত নেই। তফসিলের বাইরে যাওয়ার সুযোগ দেখছি না। তবে অঙ্গীকারনামা যতই নেয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয়। এ সময় বিএনপির দেয়া সবগুলো পরামর্শের প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস