ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে: তাসনিম জারা গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন

প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়ে যা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত আছে অন্তর্বর্তী সরকারের। তবে আরও বড় পরিসরে নিয়োগ দিতে চায় সরকার।
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়ে যা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ছবি : সংগৃহীত

প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত আছে অন্তর্বর্তী সরকারের। তবে আরও বড় পরিসরে নিয়োগ দিতে চায় সরকার। তাই আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সঙ্গীতের মতো বৃহৎ বিষয়কে ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে দেখলে চলবে না। অন্তর্বর্তী সরকারের সময় কম উল্লেখ করে, বিষয়টি পরবর্তী সরকার আসলে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন ডিপ্লোমা ইন প্রাইমারি–ডিপিএড প্রোগ্রাম চালু করা হচ্ছে। নির্ধারিত যোগ্যতা থাকলে যে কোনো নাগরিক ১০ মাসে দুই সেমিস্টারের এই কোর্সে আবেদন করতে পারবে।


এদিকে, প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে একজন শিক্ষকের মৃত্যু সাউন্ড গ্রেনেডের কারণে নয়, বরং ক্রনিক রোগে হয়েছে বলেও জানান উপদেষ্টা। নিহত শিক্ষকের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ