ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

যুবদল নেতা কিবরিয়ার পরিবারে শোকের মাতম

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারে শোকের মাতম। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়
যুবদল নেতা কিবরিয়ার পরিবারে শোকের মাতম ছবি : সংগৃহীত

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারে শোকের মাতম। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কিবরিয়ার স্বজনেরা।


মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে, মরদেহ আনা হয় নিহত কিবরিয়ার পল্লবীর বাসায়। এসময় তৈরি হয় হৃদয়বিদারক পরিবেশ। 


পরিবারের দাবি, ২০১৪ সালেও কিবরিয়াকে হত্যার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পুলিশের হাতে আটক জনিকে জিজ্ঞাসাবাদে জানা যাবে আসল রহস্য। নিহত কিবরিয়াকে দেখতে তার বাসায় আসেন রাজনৈতিক সহকর্মীরা। দাবি তোলেন, হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের। 


এর আগে, গতকাল সন্ধ্যায় পল্লবীর সি ব্লকে দোকানে ঢুকে খুব কাছ থেকে, গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে। বাদ আসর পল্লবী ২ নং ওয়ার্ড ঈদগাঁহ মাঠে নিহতের জানাযা শেষে মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে। 


পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে ব্যক্তিগত বিরোধ নাকি, আন্ডারওয়ার্ল্ডের কানেকশন- তা জানতে আরো সময় লাগবে। আটক জনি বেশ কয়েকজনের নাম বলেছে বলেও জানিয়েছেন, মিরপুরের ডিসি মাকছুদুর রহমান। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস