ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেফতার এক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‍্যাব–১১। তার
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
নারায়ণগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেফতার এক ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‍্যাব–১১। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও হত্যাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।


মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে মাছিমপুর গ্রামে রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে একটি একনলা বন্দুক, আট রাউন্ড গুলি এবং নয় রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।


প্রসঙ্গত, রূপগঞ্জ কর্ণগোপ এলাকায় একটি খাবারের হোটেলের ব্যবসায়ী লোকমান হোসেনের কাছ থেকে কয়েক দফায় চাঁদা দাবি করে আসছিল রাকিবের দল।


প্রথমে পাঁচ লাখ টাকা চাওয়া হয় আর চাপের মুখে লোকমান তাদের এক লাখ টাকা দিতেও বাধ্য হন। এরপর আরও চার লাখ টাকার জন্য ১৮ অক্টোবর দুপুরে রাকিব মোটরসাইকেলযোগে সহযোগীদের নিয়ে এলাকায় আসে। লোকমান টাকা দিতে না পারলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি তার ডান পায়ে লাগে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা থেকে সরে যায়।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাঈম উল হক  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


পরবর্তী আইনগত প্রক্রিয়া সেখানেই চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ